৪০ মিনিট অপেক্ষা করেও পুতিনের দেখা পেলেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী
ডিসেম্বর ১৩, ২০২৫
আওয়ামী লীগের লক্ষ্য ৫০ প্রার্থী, ১ নম্বরে সফল হয়েছে
ডিসেম্বর ১৩, ২০২৫
৪০ মিনিট অপেক্ষা করেও পুতিনের দেখা পেলেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী
ডিসেম্বর ১৩, ২০২৫
আওয়ামী লীগের লক্ষ্য ৫০ প্রার্থী, ১ নম্বরে সফল হয়েছে
ডিসেম্বর ১৩, ২০২৫

বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশুণ্য করার এক ঘৃণ্য প্রয়াস ছিল দেশ বিরোধী শক্তির: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ১৩ ডিসেম্বর এক বিবৃতিতে বলেছেন, আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের সেই দিনে বিজয় যখন সন্নিকটে তখন সুপরিকল্পিতভাবে জাতির বাছাই করা মেধাবী সন্তানদের হত্যা করা একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র ছিলো। দেশ বিরোধী শক্তি চেয়েছিলো এই জাতিকে মেধাহীন করতে, চিন্তাহীন করতে। শহীদ বুদ্ধিজীবী দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল শহীদদের মাগফিরাত কামনা করছে এবং তাদের যথাযথ প্রতিদান কামনা করছে।

পীর সাহেব চরমোনাই বলেন, একাত্তর সালের পুরো বছর জুড়েই হত্যাকাণ্ড ঘটেছে। ১৪ ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরপরই দেশ স্বাধীনতা অর্জন করেছিলো। তখন স্বাধীন দেশের সরকারের প্রধান কাজগুলোর একটা হওয়ার কথা ছিলো এই হত্যাকাণ্ডের তদন্ত করা এবং অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা। দুঃখজনক সত্য হলো, তখন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় নাই, অপরাধীদের চিহ্নিত করা হয় নাই। স্বাধীনতার বহুবছর পরে ২০১৩ সালে যে বিচার হয়েছে তাতেও বিচারের বিষয়টি বিতর্কিতই রয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায়, এই হত্যাকাণ্ডের নির্মোহ ও বস্তুনিষ্ট তদন্ত হোক। অপরাধীচক্র চিহ্নিত হয়ে থাকুক। অন্যথায় ইতিহাসের কাছে জাতি হিসেবে আমরা দায়বদ্ধ থেকে যাবো।

পীর সাহেব চরমোনাই জানান, আগামীকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশেই দোয়া ও আলোচনা সভার আয়োজন করবে। শহীদদের জন্য দোয়া করা হবে। তাদের মহিমা তুলে ধরা হবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *