ওসমান হাদি গুলিবিদ্ধ : সিসিটিভি ফুটেজে যা দেখা গেছে
ডিসেম্বর ১২, ২০২৫
ওসমান হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেয়া হয়েছিল : ফারুকী
ডিসেম্বর ১২, ২০২৫
ওসমান হাদি গুলিবিদ্ধ : সিসিটিভি ফুটেজে যা দেখা গেছে
ডিসেম্বর ১২, ২০২৫
ওসমান হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেয়া হয়েছিল : ফারুকী
ডিসেম্বর ১২, ২০২৫

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আমি আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।

তফসিল ঘোষণার পরের দিনেই ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। কোনো সময়ই না। আমাদের মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ তথ্য জানান।

বিএনপির মহাসচিব বলেন, ‘এ মুহূর্তে খবর পেলাম ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *