
সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী
ডিসেম্বর ১২, ২০২৫
ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’, ব্রেইনে প্রচুর রক্তক্ষরণ: চিকিৎসক
ডিসেম্বর ১২, ২০২৫বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘খালেদা জিয়া আপসহীন নেত্রী। তিনি আজ অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আপনারা তার জন্য দুই হাত তুলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন। তিনি (খালেদা জিয়া) বেঁচে থাকা মানে দেশের গণতন্ত্র শক্ত থাকা। গণতন্ত্রের ভীত মজবুত হওয়া, মানুষের মন শক্ত হওয়া।’
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও মহিলা দলের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘তারেক রহমান দেশের বাইরে নির্বাসিত। তিনি শিগগিরই দেশে চলে আসবেন। দেশে এলে মা-বোনদের জন্য কী করবেন, মা-বাবার মতো সাধারণ মানুষের জন্য কী করা উচিত, এ পরিকল্পনাগুলো তিনি দীর্ঘদিন লন্ডনে বসে করছেন।’
তিনি বলেন, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গঠন করা হবে। শিক্ষিত যুবক-যুবতী যারা চাকরি পাচ্ছে না, তাদের প্রশিক্ষণ এবং এক বছরের বেকার ভাতা দেওয়া হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা আরিফুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়াসহ অনেকে।


