
বিভিন্ন দল মিথ্যা আশ্বাস দিয়ে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: তারেক রহমান
ডিসেম্বর ১১, ২০২৫
জাতীয় পার্টির পদত্যাগকারী নেতা ঢাকা-৭ আসনে এনসিপির প্রার্থী
ডিসেম্বর ১১, ২০২৫রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আলিগঞ্জ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শান্তকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে এই দাবি জানান তিনি।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত- তাদের পরিচয় যা-ই হোক না কেন, অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীরা শাস্তি না পেলে সমাজ ও রাষ্ট্রে অপরাধপ্রবণতা আরও বাড়বে এবং সমাজে অরাজকতা সৃষ্টি হবে। রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।তিনি বলেন, রাজশাহীতে আমাদের কর্মী শান্তকে নির্মমভাবে হত্যা করা নিঃসন্দেহে একটি ঘৃণ্য সন্ত্রাসী হামলা। এই বর্বর হত্যাকাণ্ড মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
জামায়াতের নায়েবে আমির বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে যাদের হাত রয়েছে- তাদেরকে দ্রুত শনাক্ত করার পাশাপাশি গ্রেপ্তার করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।
গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আলিগঞ্জ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শান্তকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।


