পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম
ডিসেম্বর ১০, ২০২৫
বাফুফের উন্নয়ন সহযোগী হয়েছে বিএসআরএম
ডিসেম্বর ১০, ২০২৫
পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম
ডিসেম্বর ১০, ২০২৫
বাফুফের উন্নয়ন সহযোগী হয়েছে বিএসআরএম
ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে অনুমোদনহীন পাহাড় কাটায় ১ কোটি ৩২ লাখ টাকা জরিমানা

শুনানিতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ১ কোটি ৩২ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয় প্রকল্প সংশ্লিষ্টদের। আগামী সাত কর্মদিবসের মধ্যে সরকারি কোডে এ জরিমানার অর্থ জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ প্রদান না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

চট্টগ্রামের বারৈয়ারহাট-হেঁয়কো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পে সরকারি অনুমোদন ছাড়াই এক লাখ ৩২ হাজার ঘনফুট পাহাড় কাটার দায়ে প্রকল্প কর্তৃপক্ষকে ১ কোটি ৩২ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর (জেলা) কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ ডিসেম্বর সড়ক প্রশস্তকরণ এলাকার পরিদর্শনে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। এ সময় সড়ক নির্মানে প্রায় ১ লাখ ৩২ হাজার ঘনফুট পাহাড় কাটা হয়েছে বলে তদন্তে ওঠে আসে। এ অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার (১০ ডিসেম্বর) ঐ প্রকল্প পরিচালক, সওজ কর্মকর্তাসহ ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের শুনানিতে ডাকা হয়।

শুনানিতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ১ কোটি ৩২ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয় প্রকল্প সংশ্লিষ্টদের। আগামী সাত কর্মদিবসের মধ্যে সরকারি কোডে এ জরিমানার অর্থ জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ প্রদান না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন বলেন, সরকারি অনুমোদন ছাড়া পাহাড় কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে পরিবেশ ও প্রতিবেশের অপূরণীয় ক্ষতি হয়। আইন অনুযায়ী ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম রোধে পরিবেশ অধিদপ্তর আরো কঠোর অবস্থানে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *