২০২৬ সালের জন্য জাতিসংঘের সহায়তা আবেদন শুরু, বিশ্বজুড়ে ‘উদাসীনতা’ নিয়ে ক্ষোভ
ডিসেম্বর ৯, ২০২৫
জুনিয়র হকি বিশ্বকাপে ইতিহাস গড়ল বাংলাদেশ
ডিসেম্বর ৯, ২০২৫
২০২৬ সালের জন্য জাতিসংঘের সহায়তা আবেদন শুরু, বিশ্বজুড়ে ‘উদাসীনতা’ নিয়ে ক্ষোভ
ডিসেম্বর ৯, ২০২৫
জুনিয়র হকি বিশ্বকাপে ইতিহাস গড়ল বাংলাদেশ
ডিসেম্বর ৯, ২০২৫

জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প ১০ ফুট উচ্চতার সুনামি সতর্কতা

চলতি মাসে বাংলাদেশে একাধিকবার ঝাঁকুনি দিয়েছে ভূমিকম্প। এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভূমিকম্পপ্রবণ দেশ জাপানের উপকূল। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬।

চলতি মাসে বাংলাদেশে একাধিকবার ঝাঁকুনি দিয়েছে ভূমিকম্প। এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভূমিকম্পপ্রবণ দেশ জাপানের উপকূল। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূমিকম্পের পর দেশটির উপকূলে ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের মাত্রা ও সুনামি সতর্কতার বিষয়টি জানিয়েছে জাপানের আবহাওয়া অফিস। গতকাল এ ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৬ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-ও। সংস্থাটির তথ্যমতে, স্থানীয় সময় রাত সোয়া ১১টায় জাপানের উপকূলের ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ৩৩ মাইল গভীরে। জাপানের পূর্বাঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আওমোরি থেকে ইওয়াতে পর্যন্ত এলাকায় স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে সুনামির প্রথম ঢেউ আঘাত হানার পূর্বাভাসের কথা জানায় জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *