সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে চেক হস্তান্তর
ডিসেম্বর ৮, ২০২৫
ফেসবুক কর্তৃপক্ষকে আমার নামে খোলা ভুয়া একাউন্টগুলো বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করছি: রিজভী
ডিসেম্বর ৮, ২০২৫
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে চেক হস্তান্তর
ডিসেম্বর ৮, ২০২৫
ফেসবুক কর্তৃপক্ষকে আমার নামে খোলা ভুয়া একাউন্টগুলো বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করছি: রিজভী
ডিসেম্বর ৮, ২০২৫

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা

রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে হত্যার শিকার হয়েছেন এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী।

রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে হত্যার শিকার হয়েছেন এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী। নিহতরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুবর্ণা রায় (৬৫)। শনিবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গতকাল সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিবেশীরা মই বেয়ে বাড়ির ভেতরে ঢুকে প্রথমে ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

তারাগঞ্জ থানার ওসি ফাইয়ুম তালুকদার বলেন, ‘কে বা কারা হত্যা করেছে, তা উদ্ঘাটনে পুলিশ ও গোয়েন্দা ইউনিট একযোগে কাজ শুরু করেছে।’

মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় পেশায় শিক্ষক ছিলেন। তিনি ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেন। তার বড় ছেলে শোভন চন্দ্র রায় কর্মসূত্রে জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ চন্দ্র রায় ঢাকায় পুলিশে চাকরি করেন। গ্রামের বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই থাকতেন।

ঘটনার খবর পেয়ে ইউএনও মোনাব্বর হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেনসহ প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনও মোনাব্বর হোসেন জানান, রহস্য উদ্ঘাটনে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *