যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম
ডিসেম্বর ৬, ২০২৫
কারাগারে বন্দীরাও ভোট দেবেন, থাকবে না প্রচার ও এজেন্ট
ডিসেম্বর ৭, ২০২৫
যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম
ডিসেম্বর ৬, ২০২৫
কারাগারে বন্দীরাও ভোট দেবেন, থাকবে না প্রচার ও এজেন্ট
ডিসেম্বর ৭, ২০২৫

ভারতে থাকবেন কিনা, শেখ হাসিনাই সিদ্ধান্ত নেবেন —এস জয়শঙ্কর

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন কিনা, সেই সিদ্ধান্ত একান্তই তার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন কিনা, সেই সিদ্ধান্ত একান্তই তার ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল দেশটির রাজধানী নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভি।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আন্দোলন দমনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৭৮ বছর বয়সী শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

শেখ হাসিনা কি যতদিন চাইবেন ততদিন ভারতে থাকতে পারবেন—কানওয়ালের এমন প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, তিনি (শেখ হাসিনা) একটি সুনির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন, এবং আমার মনে হয় সেই পরিস্থিতিই তার ভবিষ্যৎ সিদ্ধান্তে বড় ভূমিকা রাখবে। তবে শেষ পর্যন্ত, এটা তারই সিদ্ধান্ত।’

পরে নয়াদিল্লি-ঢাকা সম্পর্কের ওপর আলোকপাত করেন জয়শঙ্কর। এ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে তিনি প্রতিবেশী বাংলাদেশে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর জোর দেন। বাংলাদেশের অতীত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে জয়শঙ্কর বলেন, ‘আমরা যা শুনেছি, যারা এখন ক্ষমতায় আছেন, তারা অতীতের নির্বাচনের পদ্ধতি নিয়ে আপত্তি তুলেছিলেন। যদি সমস্যা নির্বাচন নিয়ে হয়, তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি অবাধ নির্বাচন করা।’

জয়শঙ্কর আশা প্রকাশ করেন যে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরো উন্নত হবে। তিনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক। গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই প্রতিবেশী দেশেও জনগণের ইচ্ছা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই প্রতিফলিত হোক।’

তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত—গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যা-ই বেরিয়ে আসুক, তা দু’দেশের সম্পর্কে ভারসাম্যপূর্ণ ও পরিণত দৃষ্টিভঙ্গিই নিয়ে আসবে এবং আশা করি সম্পর্ক আরো উন্নত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *