
গোপালগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য রক্তদান
ডিসেম্বর ৬, ২০২৫
আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন
ডিসেম্বর ৬, ২০২৫রসনাবিলাসীদের রসনায় শুঁটকি একটি জনপ্রিয় খাবার। চট্টগ্রামের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে এ খাদ্য।
রসনাবিলাসীদের রসনায় শুঁটকি একটি জনপ্রিয় খাবার। চট্টগ্রামের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে এ খাদ্য। দেশে শুঁটকির বড় অংশই উৎপাদিত হয় চট্টগ্রাম ও কক্সবাজারে। শুষ্ক মৌসুমে চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদী-তীরবর্তী বাস্তুহারা এলাকায় ভোর থেকেই বিভিন্ন প্রজাতির মাছ আসতে শুরু করে। সামুদ্রিক রূপচাঁদা, ফাইস্যা, পুঁটি, সুরমা, লইট্যা, হাঙর, চিংড়িসহ নানা প্রজাতির মাছ প্রক্রিয়াজাত করে তৈরি হয় শুঁটকি। শুষ্ক মৌসুম হচ্ছে শুঁটকি উৎপাদনের মোক্ষম সময়। তাই এখন শুঁটকি পল্লীগুলোতে শ্রমিকদেরও ব্যস্ততা বেড়েছে। শুঁটকি তৈরির ক্ষেত্রগুলোকে বলা হয় মহাল। মহালে উঁচু করে পাতা মাচায় নানা রকমের মাছ শুকাতে দেয়া হয়।


