টানা চার মাস রপ্তানি আয়ে পতন
ডিসেম্বর ৫, ২০২৫
বগুড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গরু সদকা
ডিসেম্বর ৫, ২০২৫
টানা চার মাস রপ্তানি আয়ে পতন
ডিসেম্বর ৫, ২০২৫
বগুড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গরু সদকা
ডিসেম্বর ৫, ২০২৫

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতকে ‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ’ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মধ্যেও রুশ তেল কেনা বন্ধ না করায় ভারতের ওপর ট্রাম্প প্রশাসনের ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে এই প্রতিশ্রুতি এলো। এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ বৈঠকে পুতিন বলেন, ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য আমরা জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। রাশিয়া তেল, গ্যাস, কয়লাসহ ভারতের জ্বালানি উন্নয়নের জন্য যা দরকার, তার নির্ভরযোগ্য সরবরাহকারী।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিনের প্রথম ভারত সফরে তাকে লালগালিচা সংবর্ধনা, গার্ড অব অনার ও ২১ তোপের সালামি দেওয়া হয়। মোদি পুতিনের প্রতি ‘অটল প্রতিশ্রুতি’র জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা ভারত-রাশিয়া অংশীদারত্বের শক্তিশালী ও গুরুত্বপূর্ণ স্তম্ভ। তবে তেলের বিষয়ে সরাসরি উল্লেখ করেননি তিনি।

২০২৪ সালে রাশিয়া ভারতের মোট অশোধিত তেল আমদানির প্রায় ৩৬ শতাংশ সরবরাহ করেছে। চাপের মুখে সাম্প্রতিক সময়ে ভারত রুশ তেল আমদানি কিছুটা কমিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *