
যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে এবং নতুন জীবন উদযাপন
ডিসেম্বর ৪, ২০২৫
এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ। তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে আজকে মধ্যরাত কিংবা আগামীকাল সকালের মধ্যে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে নেয়া হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশী-বিদেশী চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজকে মধ্যরাতের পর বা আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাবো। ওনার সঙ্গে দেশের ও দেশের বাইরের বেশ কয়েক জন চিকিৎসক সঙ্গে যাবেন। কাতারের আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ এ উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। ডা. জাহিদ দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।
ডিসেম্বর ৪, ২০২৫গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কিনা—এ প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব বলেন, সে সম্ভাবনা আছে বলে বিশ্বাস করার শক্তিশালী কারণ রয়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের পদ্ধতিতে ‘মৌলিক ত্রুটি’ ছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার (৩ ডিসেম্বর) রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের মাধ্যমে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে বিশ্বাস করার ‘জোরালো কারণ’ রয়েছে।
নিউ ইয়র্কে রয়টার্স নেক্সট সম্মেলনে গুতেরেস বলেন, ইসরায়েলি অভিযান যেভাবে পরিচালিত হয়েছে, তাতে বেসামরিক মানুষের মৃত্যু এবং গাজা ধ্বংসের বিষয়টি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে—এতে মৌলিক কিছু ভুল ছিল। তাদের নাকি লক্ষ্য ছিল হামাসকে ধ্বংস করা। অথচ গাজা ধ্বংস হলেও, হামাস এখনও নিশ্চিহ্ন হয়নি। সুতরাং এ অভিযানের প্রকৃতিতে মৌলিক সমস্যা রয়েছে।
গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কিনা—এ প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব বলেন, সে সম্ভাবনা আছে বলে বিশ্বাস করার শক্তিশালী কারণ রয়েছে। সাক্ষাৎকারে গাজায় ত্রাণ প্রবেশ বাড়াতে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেন গুতেরেস। আগস্টে বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষকরা জানিয়েছিল, গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তিনি বলেন, মানবিক সহায়তার বিষয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার বোঝাপড়া রয়েছে। আশা করি এটি বজায় থাকবে এবং আরো উন্নত হবে।


