
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা, পাবেন এসএসএফ নিরাপত্তা
ডিসেম্বর ২, ২০২৫
বাংলাদেশের হাইওয়েতে বসছে ১৪০০ ক্যামেরা, অনিয়ম করলেই ডিজিটাল জরিমানা যাবে মালিকের মোবাইলে
ডিসেম্বর ২, ২০২৫রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালের প্রবেশমুখে ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা। এ ছাড়া হাসপাতালের সামনে নতুন করে ব্যারিকেড বসিয়েছে পুলিশ।
সোমবার (১ নভেম্বর) রাতে ব্যারিকেড বসিয়ে এ নিরাপত্তা জোরদার করা হয়।
এদিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে সোমবার রাতভর হাসপাতালের সামনে দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মহাসচিবকে নিয়ে হাসপাতালে যান।
এ ছাড়াও রাত ৩টা ২০ মিনিটে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। হাসপাতাল থেকে ফিরে খোকন বলেন, ডাক্তার জাহিদ পুরো বিষয়ে ব্রিফ করবেন। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা যা ছড়াচ্ছে তার থেকে ভালো আছে বলে মনে হচ্ছে।


