পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক পিটার হাসের
ডিসেম্বর ১, ২০২৫
আল জাজিরার বিশ্লেষণ ট্রাম্প কি ভেনেজুয়েলা আক্রমণ করতে যাচ্ছেন
ডিসেম্বর ১, ২০২৫
পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক পিটার হাসের
ডিসেম্বর ১, ২০২৫
আল জাজিরার বিশ্লেষণ ট্রাম্প কি ভেনেজুয়েলা আক্রমণ করতে যাচ্ছেন
ডিসেম্বর ১, ২০২৫

দেশী-বিদেশী চিকিৎসকদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে: মির্জা ফখরুল

গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি রয়েছেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশী-বিদেশী চিকিৎসকদের যুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ ডিসেম্বর) সকালে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে ড. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশী-বিদেশী সব চিকিৎসককে যুক্ত রেখেই তার চিকিৎসা চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘আল্লাহর কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে, তিনি যেন তাকে (খালেদা জিয়া) সুস্থ করে আবার আমাদের মাঝে পাঠিয়ে দেন।’

গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি রয়েছেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। বৃহস্পতিবার থেকে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন এবং চিকিৎসকরা নিবিড়ভাবে তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশী চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা সেবা পরিচালনা করছে। বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন। লন্ডন থেকে বেগম জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশি-বিদেশী চিকিৎসকদের সঙ্গেও সমন্বয় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *