
তিন দিন পর কথা বললেও ঝুঁকিমুক্ত নন খালেদা জিয়া
নভেম্বর ৩০, ২০২৫
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই: প্রেস সচিব
নভেম্বর ৩০, ২০২৫দেশের আলুশিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ঢাকায় দুই দিনব্যাপী ‘আলু উৎসব’ শুরু হচ্ছে ১২ ডিসেম্বর। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এর আয়োজন করছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ)।
গতকাল শনিবার রাজধানীর পল্টনে বিসিএসএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএসএ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সিনিয়র সহসভাপতি ইশতিয়াক আহমেদ, সহসভাপতি মোহাম্মদ ইউনুছ এবং পোস্টমাস্টার কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ফায়জুল আলম।
এ ছাড়া বিসিএসএর পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ সম্মেলনে অংশ নেন। বক্তারা জানান, প্রদর্শনীতে দেশি-বিদেশি ৬৬টি প্রতিষ্ঠান অংশ নেবে। সেখানে আধুনিক আলু চাষাবাদ, কোল্ড স্টোরেজ প্রযুক্তি, প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন, রপ্তানি, কৃষিযন্ত্র, কোল্ড-চেইন এবং আলু দিয়ে তৈরি নানা খাদ্যপণ্যের প্রদর্শনী থাকবে। পাশাপাশি থাকবে আন্তর্জাতিক বিটুবি মিটিং, প্রযুক্তিবিষয়ক সেমিনার এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে দুটি প্যানেল সেশন।
এসব সেশন থেকে পাওয়া সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।


