খালেদা জিয়া স্নেহের বন্ধনে আবদ্ধ রেখেছিলেন জাতীয় পার্টিকে
নভেম্বর ২৯, ২০২৫
ফিক্সিং সন্দেহ, নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেকসহ ৭ ক্রিকেটার
নভেম্বর ২৯, ২০২৫
খালেদা জিয়া স্নেহের বন্ধনে আবদ্ধ রেখেছিলেন জাতীয় পার্টিকে
নভেম্বর ২৯, ২০২৫
ফিক্সিং সন্দেহ, নিলাম থেকে বাদ বিজয়-মোসাদ্দেকসহ ৭ ক্রিকেটার
নভেম্বর ২৯, ২০২৫

এবারো সব শঙ্কা দূর করে হাসিমুখে ফিরবেন বেগম জিয়া: তামিম ইকবাল

দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ দেখা গিয়েছে জনমনে। তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন বাংলাদেশের ক্রিকেটের তারকা তামিম ইকবাল।

আজ (শনিবার) ফেসবুক ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, ‘বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারো সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।’

খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রোববার রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *