
১৫টি ওষুধের দাম কমাবে যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার
নভেম্বর ২৮, ২০২৫
আরো ৩৯ বাংলাদেশীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
নভেম্বর ২৮, ২০২৫বিএনপি মহাসচিব বলেন, গোটা জাতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষা করছে। এখন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণতন্ত্রে বহু মত থাকবে, ভিন্নতা থাকবে। দুর্ভাগ্যজনকভাবে ভিন্নমত পোষণ করলে তা মেনে নেওয়া হয় না।
গোটা জাতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন। তার রোগমুক্তির জন্য দোয়া করবেন। তিনি বলেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো যথার্থ সাংবাদিকতা করা, কর্মীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়া। কোনো দলের লেজুরবৃত্তি করলে সমস্যার সমাধান হয় না।
বিএনপি মহাসচিব বলেন, গোটা জাতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষা করছে। এখন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণতন্ত্রে বহু মত থাকবে, ভিন্নতা থাকবে। দুর্ভাগ্যজনকভাবে ভিন্নমত পোষণ করলে তা মেনে নেওয়া হয় না।
তিনি আরো বলেন, সারাবিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যম এখন এক ধরনের সংকট তৈরি করেছে। এসব প্ল্যাটফর্মে কোনো দায়বদ্ধতা না থাকায় ব্যক্তিগত মত প্রকাশের নামে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, যা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করছে।
বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএফইউজের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদার, মহাসচিব কাদের গণি চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।


