রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেফতার ২২
নভেম্বর ২৭, ২০২৫
টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
নভেম্বর ২৮, ২০২৫
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেফতার ২২
নভেম্বর ২৭, ২০২৫
টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
নভেম্বর ২৮, ২০২৫

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

উপদেষ্টা বলেন, বিদেশী প্রাণিজ সম্পদ আমদানির ঝুঁকি এড়াতে দেশীয় উৎপাদন বাড়াতে চায় সরকার। এতে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রফতানির বাজারও তৈরি করা যাবে।

দেশীয় প্রজাতির প্রাণিসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বাড়িয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার রাজধানীতে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর র‍্যালি শেষে এ কথা বলেন।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে মানিক মিয়া এভিনিউ থেকে র‍্যালিটি শুরু হয়ে শেরে বাংলা নগর মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে পুরনো বাণিজ্য মেলার মাঠে ‘প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা বলেন, বিদেশী প্রাণিজ সম্পদ আমদানির ঝুঁকি এড়াতে দেশীয় উৎপাদন বাড়াতে চায় সরকার। এতে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রফতানির বাজারও তৈরি করা যাবে। তিনি বলেন, পোল্ট্রি শিল্পে ভুট্টা ও সয়াবিন আমদানির ওপর নির্ভরতা কমাতে এ দুটি ফসলকে কৃষি খাতের সমন্বিত উদ্যোগের মধ্যে আনতে হবে।

এলডিসি থেকে বের হওয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা বলেন, এটি ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু এলডিসি থেকে বের হতে যে সক্ষমতা প্রয়োজন, তা এখনো পুরোপুরি তৈরি হয়নি। তবুও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখতে পোল্ট্রি ফিড সংক্রান্ত সংকট দ্রুত সমাধানের ওপর জোর দেন।

সেমিনারের সভাপতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, প্রাণিসম্পদ সপ্তাহের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলা। তিনি জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিবছর বহু শিক্ষার্থী বের হয়, তাদের প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা করতে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরো বলেন, নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হবে। সপ্তাহের মাধ্যমে যেসব আগ্রহ তৈরি হবে, তা বাস্তব কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

ad67f041-f415-439d-8cc5-6acf84c60de2
সারাদেশে একযোগে পালিত হচ্ছে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫

সেমিনারে বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন, রোগ প্রতিরোধ, মানোন্নয়ন, বাজারব্যবস্থা, গবেষণা, উদ্ভাবন, ক্ষুদ্র খামারিদের টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, দ্রুত বদলে যাওয়া কৃষি প্রযুক্তির সময়ে খাদ্য মান নিয়ন্ত্রণ, সরবরাহ চাহিদার ভারসাম্য ও রফতানি সম্ভাবনা বাস্তবায়নে সমন্বিত প্রচেষ্টা জরুরি।

সেমিনারটি পরিচালনা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। এতে বিশেষ অতিথি ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। সেমিনারে মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বেসরকারি খাতের প্রতিনিধি ও গবেষকেরা অংশ নেন।

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে এই প্রথমবার সারা দেশে একযোগে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *