অপতথ্য পর্যবেক্ষণে বিশেষ সাইবার সেল, মাঠে ত্রিস্তরীয় নিরাপত্তা
নভেম্বর ২৭, ২০২৫
প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় নিতে হবে সমন্বিত উদ্যোগ

ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে ৬.৬ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৫ দশমিক ৪ কিলোমিটার (১৫ দশমিক ৭ মাইল) গভীরে। স্থানটি সিমেলু দ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত সিনাবাং শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার (২৭ দশমিক ৯ মাইল) উত্তর-পশ্চিম দিকে।

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপের উপকূলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। খবর আনাদোলু।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৫ দশমিক ৪ কিলোমিটার (১৫ দশমিক ৭ মাইল) গভীরে। স্থানটি সিমেলু দ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত সিনাবাং শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার (২৭ দশমিক ৯ মাইল) উত্তর-পশ্চিম দিকে।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতা জারি রেখেছে।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থান করায় দেশটি নিয়মিতভাবে ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *