
শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড কোনো নাশকতা নয় : প্রেসসচিব
নভেম্বর ২৫, ২০২৫
আট প্রতিষ্ঠানের প্রভিশন সংরক্ষণের সময়সীমা বাড়িয়েছে বিএসইসি
নভেম্বর ২৬, ২০২৫ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দশম টি-টোয়েন্টি আসরের।
এ বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তাপ মাঠের চেয়ে যেন বাইরেই বেশি ছিল। ভারত-পাকিস্তান যুদ্ধের রেশ লাগে ক্রিকেট মাঠে। ম্যাচের আগে হাত মেলাননি দুই দলের অধিনায়ক। ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান ভারতীয় ক্রিকেটাররা। এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভীর হাত থেকে পর্যন্ত ট্রফি নেননি সূর্যকুমার যাদবের দল। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই জানা গেলে, আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোর মাঠে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দশম টি-টোয়েন্টি আসরের।
এ আসর যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলংকা। এতে অংশ নেবে ২০টি দল—ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ভারত ও পাকিস্তানের গ্রুপে বাকি দলগুলো হলো যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
আজ মঙ্গলবার মুম্বাইয়ে টুর্নামেন্টের গ্রুপিং ও সূচি প্রকাশ করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


