
বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে: মির্জা ফখরুল
নভেম্বর ২৪, ২০২৫
মিরপুর টেস্ট: আয়ারল্যান্ডকে ৫০৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
নভেম্বর ২৪, ২০২৫চট্টগ্রাম নগরীর কদলতলী এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। ভবনটিতে কম্বল, সোয়েটার ও ফুটবলের গোডাউন রয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে একটার দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেলা একটার দিকে চারতলা ভবনটির উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার ও ফুটবলের গোডাউন রয়েছে। গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। ফায়ার সার্ভিস আসার পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে।


