ছুটির দিনে কিনতে এসেছিলেন মাংস, মুহূর্তেই হলেন লাশ
নভেম্বর ২৪, ২০২৫
বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে: মির্জা ফখরুল
নভেম্বর ২৪, ২০২৫
ছুটির দিনে কিনতে এসেছিলেন মাংস, মুহূর্তেই হলেন লাশ
নভেম্বর ২৪, ২০২৫
বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে: মির্জা ফখরুল
নভেম্বর ২৪, ২০২৫

মানুষ ইসলামের পক্ষে ভোট দিতে ব্যাকুল হয়ে আছে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, দেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তাদের মধ্যে মানসিক ব্যাপক পরিবর্তন আসছে।

রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাতে নলছিটি চায়না মাঠে উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, বিগত দিনের সরকারগুলো দেশের মেহনতি কৃষক, দিনমজুর, শ্রমিকদের অর্জিত টাকা বিদেশে পাচার করেছে। এ দেশকে একাধিক বার দুর্নীতিতে প্রথম বানিয়েছে। তাদেরকে আর কেউ চায় না।

তিনি আরও বলেন, এ দেশে চাঁদাবাজ-দখলবাজদের কোনো স্থান হবে না। এখন সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার, ভালো মানুষকে ভোট দেওয়ার।

সভায় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সেকান্দর আলি সিদ্দিকির সভাপতিত্বে ঝালকাঠি -২ (সদর-নলছিটি) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *