
জকসু নির্বাচন: ঘোষণা দিয়ে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন ছাত্রদল সমর্থিত ভিপির
নভেম্বর ২৪, ২০২৫
দুইটা ভোট পেয়ে মাথা খারাপ হয়ে গেছে, নিজেকে সংযত করুন— সাদিক কায়েমকে মাসুদ কামাল
নভেম্বর ২৪, ২০২৫সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানায়, শনিবার জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পন রেকর্ড করে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুকের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৪। উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম আগ্নেয় লাভা ক্ষেত্র হিসেবে পরিচিত।
এ সময় এসজিএস ইরাকেও এক শক্তিশালী কম্পন রেকর্ড করে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯। তবে এখন পর্যন্ত দুটি দেশ থেকেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


