গ্লোবাল আর্থকোয়াক মডেলিং ফাউন্ডেশনের গবেষণা বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিতে ৩৪৪ বিলিয়ন ডলারের সম্পদ
নভেম্বর ২৩, ২০২৫
কোনো দলের সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম
নভেম্বর ২৩, ২০২৫
গ্লোবাল আর্থকোয়াক মডেলিং ফাউন্ডেশনের গবেষণা বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিতে ৩৪৪ বিলিয়ন ডলারের সম্পদ
নভেম্বর ২৩, ২০২৫
কোনো দলের সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম
নভেম্বর ২৩, ২০২৫

এনসিপির মনোনয়ন কিনলেন ১৪৪৮ জন, চলছে সাক্ষাৎকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র কিনেছেন ১ হাজার ৪৪৮ জন। আজ রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে ‘শাপলাকলি’ প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে দলটির নির্বাচন পরিচালনা কমিটি।

বেলা সাড়ে ১১টার পর রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

জানা গেছে, ১০টি সাংগঠনিক বিভাগ অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীদের পৃথকভাবে সাক্ষাৎকার নিচ্ছে এনসিপি। আজ ও আগামীকাল সোমবার এ সাক্ষাৎকার চলবে। যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাদের সংযোগের ওপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে এনসিপি।

ডা. তাসনিম জারা সংবাদ সম্মেলনে বলেন, ‘মনোনয়ন প্রত্যাশীদের আজ এবং কাল এখানে (আবু সাঈদ কনভেনশন হল) সাক্ষাৎকার চলবে। এরপর আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব।’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘চব্বিশের স্পিরিট ধরে রাখতে, গণ-অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত। আমরা সংসদে গেলে সংস্কার বাস্তবায়নের জন্য কাজ করে যাবো।’

প্রার্থী মনোনয়ন দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা সৎ প্রার্থী দিচ্ছি এটাই আমাদের চমক। এটাই বাংলাদেশের ৫৩ বছরের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় চমক।’

প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি-ধমকির শিকার হচ্ছেন জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘প্রশাসনে থাকা আওয়ামী নিয়োগপ্রাপ্ত লোকদের এখনও সরানো হয়নি। তাদের সরানোর দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘একটি সাজানো ও সমঝোতার নির্বাচন করার প্রচেষ্টা চলছে।’

বিভিন্ন গণমাধ্যমে এনসিপির জোট গঠন নিয়ে নানা আলোচনা দেখা গেলেও এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেয়ার কথা জানান নাহিদ ইসলাম। নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড না পাওয়ার অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *