
মহাখালীতে চলন্ত বাসে আগুন
নভেম্বর ২২, ২০২৫
মাধ্যমিকের পাঠ্যবইয়ে আ.লীগ সরকারের নানা অনিয়ম ও দুর্নীতি
নভেম্বর ২৩, ২০২৫ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের নিরাপত্তার কথা চিন্তা না করে দেশ ছাড়েন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান। গতকাল শনিবার চাঁদপুরের কচুয়া উপজেলায় কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, শেখ হাসিনা সরকার গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে দেশের ১৮ কোটি মানুষকে অতিষ্ঠ করে তুলেছিলেন। এর মধ্যে আওয়ামী লীগের লোকও ছিল।
তারা তাদের দলের লোকদেরও রক্ষা করেনি। এই কথা বলার কারণ হচ্ছে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশে ছেড়ে যাওয়ার সময় শুধু নিজ এবং পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করেছেন, তাঁর দলের নেতাকর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করেননি।
তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় বড় বড় কথা বলে। কিন্তু তাদের দলের নাম উর্দুতে কেন রেখেছিল।
আওয়ামী লীগ মানে হচ্ছে জনগণ। তারা জনগণের জন্য কী করেছে? আজ বাংলাদেশের মানুষকে সেই প্রশ্ন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া প্রমুখ।


