
ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা আমাদের একসঙ্গে ভবিষ্যৎ গড়ে তুলতে হবে
নভেম্বর ২২, ২০২৫
লাইনের ওপর ড্রোন পড়ায় সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল
নভেম্বর ২২, ২০২৫সন্ধ্যায় পরপর দুই সেকেন্ডে দুটি ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানীসহ এর আশপাশের এলাকা। এর প্রথমটির ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা। আর পরের ভূমিকম্পটি হয় ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী।
রাজধানীসহ এর আশপাশের অঞ্চলে আজ শনিবার সন্ধ্যায় দুবার ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে প্রথমটির উৎপত্তিস্থল ছিল বাড্ডায় এবং পরেরটির উৎপত্তিস্থল নরসিংদীতে। এ নিয়ে গতকাল শুক্রবার সকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত মোট চারবার ভূমিকম্প আঘাত হানল।
এদিন সন্ধ্যায় ভূমিকম্প বিশেষজ্ঞ রুবাইয়াত কবির বণিক বার্তাকে বলেন, সন্ধ্যায় পরপর দুই সেকেন্ডে দুটি ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানীসহ এর আশপাশের এলাকা। এর প্রথমটির ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা। আর পরের ভূমিকম্পটি হয় ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
তারও আগে গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। সে ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


