নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা বিসিএস ক্যাডার থেকে চাকরিচ্যুত
নভেম্বর ২২, ২০২৫
ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা আমাদের একসঙ্গে ভবিষ্যৎ গড়ে তুলতে হবে
নভেম্বর ২২, ২০২৫
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা বিসিএস ক্যাডার থেকে চাকরিচ্যুত
নভেম্বর ২২, ২০২৫
ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা আমাদের একসঙ্গে ভবিষ্যৎ গড়ে তুলতে হবে
নভেম্বর ২২, ২০২৫

সাড়ে তিনশ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

মিরপুর টেস্টে বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। সুযোগ পেয়েও আইরিশদের ফলোঅন করায়নি স্বাগতিকরা। গতকাল তৃতীয় দিন চা-বিরতির অল্প আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১৫৬ রান তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দুই ইনিংস মিলে স্বাগতিক দলের লিড বেড়ে হয়েছে ৩৬৭ রান।

আইরিশরা অলআউট হয়ে গেলে ২১১ রানের লিড পায় বাংলাদেশ। এরপর দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের দাপটে দ্বিতীয় ইনিংসে দারুণ সূচনা পায় স্বাগতিকরা। দুজন ১৮৭ বলে ১১৯ রান তুলে বিচ্ছিন্ন হন। জয় ৯১ বলে ৬০ রান করে সাজঘরে ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে মুমিনুল হক সৌরভকে নিয়ে ২৯ বলে ৩৭ রান যোগ করে স্কোরবোর্ডটা সংহত করেন সাদমান। দিনশেষে বাংলাদেশের লিড ৩৬৭ রানের। সাদমান ১১০ বলে ৬৯ ও মুমিনুল ২১ বলে ১৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এটা দেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের শততম টেস্ট। মাইলফলকের এ ম্যাচটি তিনি স্মরণীয় করে রাখেন সেঞ্চুরি করে। শততম ফার্স্ট ক্লাস ম্যাচে সেঞ্চুরি করেন লিটন দাসও। তাদের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৪৭৬ রানে থামে বাংলাদেশ। জবাবে গতকাল তৃতীয় দিন ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। অতিথি দলকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক।

৫ উইকেটে ৯৮ রানে দিন শুরু করা আইরিশদের হয়ে লড়েন লোরকান টাকার, স্টিফেন ডোহেনি ও জর্ডান নেইল। টাকার ৭৫ রান করে অপরাজিত থাকেন। নেইলের ব্যাট থেকে আসে ৪৯ রান, আর ডোহেনি করেন ৪৬ রান। বাংলাদেশের হয়ে বামহাতি স্পিনার তাইজুল ইসলাম চার উইকেট নেন। দুটি করে উইকেট নেন খালেদ আহমেদ ও হাসান মুরাদ। পেসার এবাদত হোসেন ও স্পিনার মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।

এদিন সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছেন বামহাতি স্পিনার তাইজুল। দেশের হয়ে সর্বোচ্চ উইকেট এখন যৌথভাবে দুজনেরই, ১৪৬টি করে। সাকিব ৭১ টেস্টে ২৪৬ উইকেট নেন, তাইজুলের যা নিতে লেগেছে ৫৭ টেস্ট। দুশ উইকেট আছে আর একজনের—মিরাজ ৫৬ টেস্টে নিয়েছেন ২০৯ উইকেট। এছাড়া ১০০ উইকেট নিয়ে চারে অবস্থান করছেন মোহাম্মদ রফিক। তিন অংকের ফিগারে এ চারজনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *