সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যুর অভিযোগ
নভেম্বর ২২, ২০২৫
ভূমিকম্পে ফাটল ধরেছে মেট্রোরেলের ৬ স্টেশনে
নভেম্বর ২২, ২০২৫
সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যুর অভিযোগ
নভেম্বর ২২, ২০২৫
ভূমিকম্পে ফাটল ধরেছে মেট্রোরেলের ৬ স্টেশনে
নভেম্বর ২২, ২০২৫

ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ ১৫ হাজার টাকা সহায়তা দেবে জেলা প্রশাসন

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বা দুর্ঘটনার শিকার হয়ে ঢাকায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আহত ব্যক্তিদের প্রত্যেককে সর্বোচ্চ ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় বসবাসরত অথবা ঢাকায় কাজে এসে যাঁরা ভূমিকম্প চলাকালে দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন, তাঁরা এই সরকারি সহায়তা পাবেন। তবে আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশ থাকতে হবে।

আহত ব্যক্তি নিজে অথবা তাঁর পক্ষে হাসপাতালে অবস্থানরত পরিচর্যাকারী (অ্যাটেনডেন্ট) বা কোনো নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন।

সহায়তার জন্য ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের +৮৮০১৭০০৭১৬৬৭৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ভূমিকম্পে আহত চিকিৎসাধীন রোগী বা তাঁদের স্বজনদের কাছে বার্তাটি পৌঁছে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *