প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ
নভেম্বর ২১, ২০২৫
শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: পাকিস্তান
নভেম্বর ২২, ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ
নভেম্বর ২১, ২০২৫
শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: পাকিস্তান
নভেম্বর ২২, ২০২৫

রোগীর সংখ্যা বাড়বে, আশঙ্কা চিকিৎসকদের

দেশে আজ ভূমিকম্পে এ পর্যন্ত ৩ জন মারা গেছেন এবং ১০ জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন। মিটফোর্ড হাসপাতাল থেকে এএসআই জাকারিয়া হোসেন নয়ন ফায়ার সার্ভিসকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, রোগীর সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের।

ঢামেকের সার্জারি ডিপার্টমেন্টের চিকিৎসক ড. আলিমুল হক রন বলেন, ব্যালেন্স না করতে পারায় বয়স্ক ও বাচ্চা বেশি আহত হয়েছেন। যে কারণে মেডিকেলে বয়স্ক ও শিশুদের সংখ্যা বেশি। রোগীর সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছেন ডাক্তাররা। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের চেষ্টা করছেন ডাক্তাররা।

আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি ৮ তলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পলেস্তারা খসে নিচে পড়ে, যেখানে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল। সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকগণ ৩ জনকে মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। আর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এরইমধ্যে ভূমিকম্পে রাজধানীসহি বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *