এনসিপির মনোনয়ন নিচ্ছেন রিকশা চালক সুজন
নভেম্বর ২০, ২০২৫
খালেদের প্রথম আঘাত, আয়ারল্যান্ডের স্কোর
নভেম্বর ২০, ২০২৫
এনসিপির মনোনয়ন নিচ্ছেন রিকশা চালক সুজন
নভেম্বর ২০, ২০২৫
খালেদের প্রথম আঘাত, আয়ারল্যান্ডের স্কোর
নভেম্বর ২০, ২০২৫

মেসিকে ছাড়িয়ে পর্তুগালের হয়ে রোনালদোর নতুন রেকর্ড

মেসি–রোনালদোর পর এ তালিকার তৃতীয় নামটা একটু অপ্রত্যাশিত এবং অচেনা মনে হতে পারে। নামটি মাইনুর ফিগুয়েরোয়া। হন্ডুরাসের এই ডিফেন্ডার ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৯ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো খেলতে নামাই যেন এখন রেকর্ড। ৪০ পেরিয়েও নিজেকে নিংড়ে দেয়ার তীব্রতা এতটুকু কমেনি তার। এবার আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছেন যেটা হয়ত টিকে থাকতে পারে অনেক বছর। পর্তুগালের হয়ে রোনালদো এখন পর্যন্ত খেলেছেন ২২৬ ম্যাচ, যা ম্যাচ খেলার সর্বোচ্চ রেকর্ডও বটে। এই ম্যাচগুলোয় সব মিলিয়ে রোনালদো মাঠে ছিলেন ১৭ হাজার ৯২৬ মিনিট। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির চেয়ে ১৭৮৭ মিনিট বেশি মাঠে ছিলেন ‘সিআর সেভেন’। মেসি তার ১৯৬ ম্যাচে সব মিলিয়ে মাঠে ছিলেন ১৬ হাজার ১৩৯ মিনিট।

মেসি–রোনালদোর পর এ তালিকার তৃতীয় নামটা একটু অপ্রত্যাশিত এবং অচেনা মনে হতে পারে। নামটি মাইনুর ফিগুয়েরোয়া। হন্ডুরাসের এই ডিফেন্ডার ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৯ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন। যেখানে তিনি সব মিলিয়ে খেলেছেন ১৮১ ম্যাচ, মাঠে কাটিয়েছেন ১৫ হাজার ৭৭০ মিনিট। দীর্ঘ এই ক্যারিয়ারে অবশ্য কোনা সাফল্য পাননি এই ফুটবলার।

এ তালিকার পরের দুটি নাম আবার বেশ পরিচিত। ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন আছেন এই তালিকার চারে। ১৭৬ ম্যাচ খেলে যিনি সব মিলিয়ে মাঠে ছিলেন ১৫ হাজার ২৯৫ মিনিট। শীর্ষ দশে থাকা একমাত্র গোলরক্ষকও বুফন।

বুফনের পর এ তালিকায় থাকা ৫ নম্বর নামটাও এক কিংবদন্তির। ক্রোয়েশিয়ার ব্যালন ডি’অরজয়ী তারকা লুকা মদরিচ। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে যাওয়া মদরিচ ম্যাচ সংখ্যার দিক থেকে মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছেন। সব মিলিয়ে ১৯৪টি ম্যাচ খেলা মদরিচ মাঠে ছিলেন ১৫ হাজার ১৭৩ মিনিট। শীর্ষ পাঁচের মধ্যে রোনালদো, মেসি এবং মদরিচ এখনো সক্রিয় আছেন। ফলে তাঁদের মাঠের থাকার সময় সামনে আরও বাড়বে। এ তালিকায় শীর্ষ দশে আরও যাঁরা আছেন, তাঁরা হলেন ক্লদিও সুয়ারেজ (১৫,০৭২ মিনিট), দিয়েগো গডিন (১৩,৮৭৩ মিনিট), সের্হিও রামোস (১৩,৭৩৯ মিনিট), অ্যালেক্সিস সানচেজ (১৩,৭৩৩ মিনিট) এবং ভিতালিয়স আস্তাফিয়েভস (১৩,৬৫১ মিনিট)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *