কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হব: জামায়াত আমির
নভেম্বর ২০, ২০২৫
টাঙ্গাইলে মনোনয়ন ঘিরে বিএনপির ২ গ্রুপে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৮
নভেম্বর ২০, ২০২৫
কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হব: জামায়াত আমির
নভেম্বর ২০, ২০২৫
টাঙ্গাইলে মনোনয়ন ঘিরে বিএনপির ২ গ্রুপে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৮
নভেম্বর ২০, ২০২৫

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে তানভীর হুদার সমর্থকদের উদ্যোগে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর মতলব ব্রিজের টোল প্লাজা থেকে শুরু হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রিজের দক্ষিণ প্রান্তে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

মিছিলে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

নেতারা অভিযোগ করেন, চাঁদপুর-২ আসনে দলের পক্ষ থেকে সঠিক মূল্যায়ন করা হয়নি। দুর্দিনে দলের নেতা-কর্মীদের পাশে থাকা তানভীর হুদাই এই আসনে মনোনয়নের যোগ্য বলে তারা দাবি করেন।

আরও পড়ুন: ঢাকায় চালু হলো স্মার্ট পাবলিক স্যানিটেশন অ্যাপ ‘যাব কোথায়?’

তারা বলেন, তানভীর হুদার বাবা মরহুম নুরুল হুদা এ আসন থেকে চারবার সংসদ সদস্য ও দুইবার প্রতিমন্ত্রী ছিলেন এবং মতলবে বিএনপি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বক্তারা আরও বলেন, তানভীর হুদা রাজনৈতিক প্রতিকূল সময়ে নেতাকর্মীদের আগলে রেখেছেন, কারাবন্দী নেতা-কর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং নিজেও ষড়যন্ত্রমূলক মামলায় কারাভোগ করেছেন। তাই তাকে মনোনয়ন না দিলে চাঁদপুর-২ আসনে বিএনপি হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *