
অনূর্ধ্ব-৫ বছর বয়সী শিশুদের ৪১ শতাংশই জন্মনিবন্ধনের বাইরে
নভেম্বর ২০, ২০২৫
সিলেটে অভিযানেও বন্ধ হয়নি পাথর লুট
নভেম্বর ২০, ২০২৫জলবায়ু সুবিচারের দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু সুবিচারের দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও উপকূল রক্ষায় বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের দাবিও জানানো হয়। গতকাল শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে গ্রিন কোয়ালিশন, গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের যৌথ উদ্যোগে এ পদযাত্রা বের হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে। সমাবেশে বক্তারা উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, জীবিকার সংকট, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের ঝুঁকি ও মিঠাপানির ঘাটতির দীর্ঘমেয়াদি সংকট তুলে ধরেন।


