নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার প্রক্রিয়া শুরু
নভেম্বর ১৯, ২০২৫
পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যায় সরাসরি জড়িত
নভেম্বর ১৯, ২০২৫
নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার প্রক্রিয়া শুরু
নভেম্বর ১৯, ২০২৫
পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যায় সরাসরি জড়িত
নভেম্বর ১৯, ২০২৫

বিজয় দিবসে এবারও কুচকাওয়াজ হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মহান বিজয় দিবসে এবারও জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবসের নিরাপত্তা–সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়েও কুচকাওয়াজ হবে না।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছর বিজয় দিবসের দিন কুচকাওয়াজের অনুষ্ঠান হয়নি। এর পরিবর্তে সারা দেশে বিজয় মেলা আয়োজন করা হয়েছিল।

বিজয় দিবসের প্রস্তুতি বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই বিজয় দিবস উদ্‌যাপন করবে। বিজয় দিবসে অস্থিরতার আশঙ্কা নেই। আগে যেমন ছিল এবারও কর্মসূচি থাকবে; বরং আগের চেয়ে কর্মসূচি বেশি হবে। তবে এবারও প্যারেড কর্মসূচি হবে না।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশে অস্থিরতা বেড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রায় ঘোষণার পর অস্থিরতা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *