ট্রলারসহ ৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নভেম্বর ১৯, ২০২৫
বিশ্ববাজারে এক সপ্তাহের সর্বনিম্নে স্বর্ণের দাম
নভেম্বর ১৯, ২০২৫
ট্রলারসহ ৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নভেম্বর ১৯, ২০২৫
বিশ্ববাজারে এক সপ্তাহের সর্বনিম্নে স্বর্ণের দাম
নভেম্বর ১৯, ২০২৫

নারী কাবাডি বিশ্বকাপ টানা দুই জয় পাওয়া বাংলাদেশের সামনে আজ ভারত

নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারায় স্বাগতিকরা। আজ স্বাগতিকরা মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

গতকাল শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস ও স্মৃতি আক্তাররা শুরু থেকেই প্রতিপক্ষকে আটকে রাখেন এবং রেইডে পয়েন্ট সংগ্রহ করতে থাকেন। মাত্র পাঁচ মিনিটেই জার্মানদের প্রথমবার অলআউট করে স্বাগতিকরা। তখন রূপালী আক্তারের দল এগিয়ে যায় ১০-০ পয়েন্টে।

দশম মিনিটে দ্বিতীয়বার অলআউট হয় জার্মানরা, তখন ম্যাচের ব্যবধান দাঁড়ায় ২২-৫ পয়েন্টে। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে ছিল ২৮-৯ পয়েন্টে। ম্যাচের শেষ ছয় মিনিট বাকি থাকতে জার্মানি তৃতীয়বার অলআউট হয়। তখন স্কোর ছিল ৪৩-২১। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ শেষ করে ৫৭-২৭ ব্যবধানে। এর মধ্যে জার্মানদের আরো একবার অলআউট করে বাংলাদেশের মেয়েরা।

জয়ের পর বাংলাদেশ অধিনায়ক রুপালী আক্তার বলেন, ‘সামনে ভারতের সঙ্গে আমাদের খেলা, আমরা ভালো খেলার চেষ্টা করব। কেননা ওরা এ টুর্নামেন্টের সবচেয়ে ভালো দল। টানা দুই জয় পাওয়ায় আমাদের আত্মবিশ্বাস, মনোবল অনেক বেড়েছে।’ জার্মানিকে নিয়ে তিনি বলেন, ‘আসলে সবাই বিশ্বকাপে ভালো করার ইচ্ছা নিয়ে আসে। জার্মানি ওদের মতো করে চেষ্টা করেছে। আমাদের লক্ষ্য ছিল জিতে ভারত ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়া, আমরা সেটা করতে পেরেছি।’

গতকাল দিনের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৬৫-২০ পয়েন্টে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। প্রথমার্ধেই পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কাবাডির পরাশক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *