হাসিনার মৃত্যুদণ্ড, ভবিষ্যতের শাসকরা যেন শিক্ষা নেন
নভেম্বর ১৮, ২০২৫
এক সময় যারা মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে: ধর্ম উপদেষ্টা
নভেম্বর ১৮, ২০২৫
হাসিনার মৃত্যুদণ্ড, ভবিষ্যতের শাসকরা যেন শিক্ষা নেন
নভেম্বর ১৮, ২০২৫
এক সময় যারা মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে: ধর্ম উপদেষ্টা
নভেম্বর ১৮, ২০২৫

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি

হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে নির্বাচনের পূর্বপ্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ উল্লেখ করে ইসি সচিব জানিয়েছেন, ভোটার তালিকা চূড়ান্ত করার মাধ্যমে নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের পথে আরো এক ধাপ এগিয়েছে কমিশন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আখতার আহমেদ জানিয়েছেন, ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

তিনি আরো জানান, ২০২৫ সালের ২ মার্চে মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। সেই তুলনায় ভোটার সংখ্যা ৩৯ লাখের বেশি বেড়েছে। পুরুষ ভোটার বেড়েছে ২ দশমিক ২৯ শতাংশ এবং নারী ভোটার বেড়েছে ৪ দশমিক ১৬ শতাংশ।

ভোটার সংখ্যার এ অস্বাভাবিক বৃদ্ধির কারণ সম্পর্কে ইসি সচিব বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, ব্যাপক প্রচার-প্রচারণা এবং নাগরিকদের উদ্বুদ্ধ করার ফলে ভোটার সংখ্যার এ উল্লেখযোগ্য বৃদ্ধি সম্ভব হয়েছে।

হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে নির্বাচনের পূর্বপ্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ উল্লেখ করে ইসি সচিব জানিয়েছেন, ভোটার তালিকা চূড়ান্ত করার মাধ্যমে নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের পথে আরো এক ধাপ এগিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *