আরও ৫৮৬ মামলার মুখোমুখি শেখ হাসিনা
নভেম্বর ১৮, ২০২৫
হাসিনার মৃত্যুদণ্ড, ভবিষ্যতের শাসকরা যেন শিক্ষা নেন
নভেম্বর ১৮, ২০২৫
আরও ৫৮৬ মামলার মুখোমুখি শেখ হাসিনা
নভেম্বর ১৮, ২০২৫
হাসিনার মৃত্যুদণ্ড, ভবিষ্যতের শাসকরা যেন শিক্ষা নেন
নভেম্বর ১৮, ২০২৫

রায়ের প্রতিক্রিয়া দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে —নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল তিনি বলেছেন, এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এ রায় কার্যকর করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা করেছিল। সেই অপরাধের রায় এসেছে। খুনি, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়ার এ রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। এ রায় হলো সেই ন্যায়বিচারের জন্য লড়াইয়ের ফসল, যা আমরা জুলাই অভ্যুত্থানে শুরু করেছিলাম। আমার ভাই আবু সাঈদকে হত্যা করা হয়েছিল ১৬ জুলাই। সেদিনই শপথ করেছিলাম এ হত্যার বিচার করেই ছাড়ব।’

নাহিদ ইসলাম দাবি করেন, ‘জুলাই বিপ্লবের হাজারো শহীদ এবং আহতদের ওপর যে জুলুম করা হয়েছিল, সে জুলুমের রায় আমরা পেয়েছি। তবে শুধু এ রায়ের মাধ্যমেই আমরা সন্তুষ্ট নই, যেদিন এ রায় কার্যকর করা হবে সেদিনই সন্তুষ্ট হব। যেদিন শুনতে পাব যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে সেদিনই আমরা শান্তি পাব। সেদিনই জুলাইয়ের শহীদদের আত্মা শান্তি পাবে, আহতরা শান্তি পাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *