
বিদ্যুৎ কেন্দ্র বিক্রি করতে দুবাইয়ের কোম্পানির সঙ্গে খুলনা পাওয়ারের চুক্তি
নভেম্বর ১৭, ২০২৫
মিরপুরে ‘বার্গার কুইন’ রেস্তোরাঁর ডিজে পার্টি থেকে ৩১ জন আটক
নভেম্বর ১৭, ২০২৫দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ ঢাকায় শুরু হচ্ছে আজ। আসরে অংশ নিচ্ছে ১১ দেশ, যার মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ ইরান ও আয়োজক বাংলাদেশ।
দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ ঢাকায় শুরু হচ্ছে আজ। আসরে অংশ নিচ্ছে ১১ দেশ, যার মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ ইরান ও আয়োজক বাংলাদেশ। এরই মধ্যে সব অতিথি দল ঢাকায় এসে পৌঁছেছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ বেলা ৩টায় উদ্বোধনের পরপর শুরু হয়ে যাবে কোর্টের জমজমাট লড়াই।
গতকাল যমুনায় বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমার তিওয়ারি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি বাহারুল আলম বিপিএম, সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ এবং অংশগ্রহণকারী দলের অধিনায়করা উপস্থিত ছিলেন। আজ বেলা ৩টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসরের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন বিনোদ কুমার তিওয়ারি।
১১টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ লড়বে ভারত, থাইল্যান্ড, উগান্ডা ও জার্মানির বিপক্ষে। ছয় দেশ নিয়ে সাজানো ‘বি’ গ্রুপে রয়েছে ইরান, নেপাল, চাইনিজ তাইপে, পোল্যান্ড, কেনিয়া ও জাঞ্জিবার।
নারী কাবাডি বিশ্বকাপের প্রথম আসর হয়েছিল ভারতের পাটনায়, ২০১২ সালের ১-৪ মার্চ পর্যন্ত। সেই আসরে ভারত ফাইনালে ইরানকে ২৫-১৯ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশ হয়েছিল পঞ্চম।


