জেনারেশন জেড আন্দোলনে উত্তাল মেক্সিকো, আহত শতাধিক পুলিশ
নভেম্বর ১৬, ২০২৫
দেশে ক্যান্সার আক্রান্তের ৮৭ শতাংশই রেডিওথেরাপি সুবিধার বাইরে
নভেম্বর ১৭, ২০২৫
জেনারেশন জেড আন্দোলনে উত্তাল মেক্সিকো, আহত শতাধিক পুলিশ
নভেম্বর ১৬, ২০২৫
দেশে ক্যান্সার আক্রান্তের ৮৭ শতাংশই রেডিওথেরাপি সুবিধার বাইরে
নভেম্বর ১৭, ২০২৫

হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা

পুলিশ জানিয়েছে, আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ মুখে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও সেনা সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যান থাকবে।

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় দেয়ার তারিখ আগামীকাল সোমবার নির্ধারণ করা হয়েছে। এদিন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ মুখে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও সেনা সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যান থাকবে।

নিরাপত্তা নিশ্চিতের জন্য আজ রোববার থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্টে বসানো হয়েছে। এ ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *