হাসিনার রায় দেশব্যাপী উদযাপন করব : সাদিক কায়েম
নভেম্বর ১৬, ২০২৫
জেনারেশন জেড আন্দোলনে উত্তাল মেক্সিকো, আহত শতাধিক পুলিশ
নভেম্বর ১৬, ২০২৫
হাসিনার রায় দেশব্যাপী উদযাপন করব : সাদিক কায়েম
নভেম্বর ১৬, ২০২৫
জেনারেশন জেড আন্দোলনে উত্তাল মেক্সিকো, আহত শতাধিক পুলিশ
নভেম্বর ১৬, ২০২৫

যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

ডিএমপি কমিশনার বলেন, আমি ওয়্যারলেসে বলেছি যে, কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।

যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (১৬ নবেম্বর) তিনি এ নির্দেশ দেন।

ডিএমপি কমিশনার বলেন, আমি ওয়্যারলেসে বলেছি যে, কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।

পাঁচদিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরণের নির্দেশনা দিলে সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন।

গেল ১১ নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এ নির্দেশনা দেন সিএমপি কমিশনার। এর পরদিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সিএমপি কমিশনারের এ সিদ্ধান্তে উদ্বেগ জানায় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সংস্থাটি বলেছে, দেশের সংবিধান যেকোনো নাগরিকের জীবনের অধিকার এবং আইনের আশ্রয় পাওয়ার নিশ্চয়তা দেয়। সন্দেহভাজন অপরাধীকেও আইনি প্রক্রিয়া ছাড়া হত্যা বা গুলি চালানোর নির্দেশ ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। এ কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। দিনটি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে রোববার থেকে দুই দিন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *