একতরফা নির্বাচন করলে বাংলাদেশের ভালো হবে না: কাদের সিদ্দিকী
নভেম্বর ১৫, ২০২৫
শাজাহান খান জেলে-এনায়েত বিদেশে, দেশকে অশান্ত করার মিশনের নেতৃত্বে ওসমান আলী
নভেম্বর ১৫, ২০২৫
একতরফা নির্বাচন করলে বাংলাদেশের ভালো হবে না: কাদের সিদ্দিকী
নভেম্বর ১৫, ২০২৫
শাজাহান খান জেলে-এনায়েত বিদেশে, দেশকে অশান্ত করার মিশনের নেতৃত্বে ওসমান আলী
নভেম্বর ১৫, ২০২৫

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: আমান উল্লাহ আমান

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, মাত্র দুই-আড়াই মাস বাকি। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। তাই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। গতকাল শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, কেরানীগঞ্জে গত ১৭ বছরে কোনো উন্নয়ন করেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতায় এলে অতীতের মতো আবারো কেরানীগঞ্জে ব্যাপক উন্নয়ন করব। তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এই মাঠ মাঠই থাকবে, এটি কেউ দখল করতে পারবে না।

ফাইনাল খেলায় বলসুতা ইয়ং ক্লাব ট্রাইব্রেকারে শাক্তা বেল্ট ফ্যাক্টরি একাদশকে পরাজিত করে। খেলা শেষে আমান উল্লাহ আমান বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। শাক্তা অগ্রপথিক তরুণ সংঘের সভাপতি এম এ বাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসন, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, বিএনপি নেতা জাহিদ হোসেনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *