তাইজুল-হাসানের আঘাতে ‘১৫ মিনিটে’ অলআউট আয়ারল্যান্ড
নভেম্বর ১৪, ২০২৫
জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : সালাহউদ্দিন আহমদ
নভেম্বর ১৪, ২০২৫
তাইজুল-হাসানের আঘাতে ‘১৫ মিনিটে’ অলআউট আয়ারল্যান্ড
নভেম্বর ১৪, ২০২৫
জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : সালাহউদ্দিন আহমদ
নভেম্বর ১৪, ২০২৫

ভেনেজুয়েলায় সামরিক হামলার পরিকল্পনা হাতে পেলেও সিদ্ধান্তহীন ট্রাম্প

ট্রাম্প এখনো বড় আকারের অভিযান শুরুর ঝুঁকি ও সুবিধা বিবেচনা করছেন। তিনি আগে থেকেই এ ধরনের সামরিক পদক্ষেপ নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছেন। বিশেষত মাদুরোকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা কতটা কার্যকর- তা নিয়ে ট্রাম্পের শঙ্কা রয়েছে।

ভেনেজুয়েলায় সামরিক হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে সম্ভাব্য রূপরেখা উপস্থাপন করেছে মার্কিন জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তারা। চারটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। তবে কোন পথে এগোবেন, তা এখনো নির্ধারণ করেননি ট্রাম্প।

বুধবার ট্রাম্পের সামনে উপস্থাপিত বিকল্পগুলোর মধ্যে রয়েছে, সামরিক বা সরকারি স্থাপনা ও ড্রাগ সরবরাহ রুটে বিমান হামলা বা সরাসরি নিকোলাস মাদুরোকে লক্ষ্যবস্তু করা। অথবা কোকেন উৎপাদন কেন্দ্র ও ড্রাগ রুট লক্ষ্য করে হামলা চালানো।

তবে সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প এখনো বড় আকারের অভিযান শুরুর ঝুঁকি ও সুবিধা বিবেচনা করছেন। তিনি আগে থেকেই এ ধরনের সামরিক পদক্ষেপ নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছেন। বিশেষত মাদুরোকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা কতটা কার্যকর- তা নিয়ে ট্রাম্পের শঙ্কা রয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, এ বিকল্পগুলোর সঙ্গে গত কয়েক সপ্তাহে পেন্টাগনে আলোচিত বা প্রকাশিত পরিকল্পনার মিল রয়েছে। সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড যে বিকল্প লক্ষ্যবস্তুগুলো নির্ধারণের পরিকল্পনা করছে, তা ‘সাউদার্ন স্পিয়ার’ নামক একটি অভিযানের অংশ। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনসহ ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তারা এগুলো উপস্থাপন করেছেন। হেগসেথ বৃহস্পতিবার রাতে এক্স-বার্তায় এ অপারেশনের ঘোষণা দেন। যদিও সে পোস্টে তিনি বিস্তারিত জানাননি।

হেগসেট লিখেছেন, ‘জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার ও সাউথকম পরিচালিত এ মিশন আমাদের দেশকে সুরক্ষিত রাখে, হেমিস্ফিয়ারের নারকো-সন্ত্রাসীদের নির্মূল করে। সেইসঙ্গে যে মাদক আমাদের জনগণকে হত্যা করছে তা থেকে সুরক্ষিত রাখে। পশ্চিম হেমিস্ফিয়ার আমেরিকার প্রতিবেশী অঞ্চল, আমরা এটিকে রক্ষা করব।

চলতি বছরের জানুয়ারিতে ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে এক অভিযান ঘোষণা করেছে সাউদার্ন কমান্ড। সে সময় এক বিবৃতিতে বলা হয়েছিল, মাদকবিরোধী অভিযানে সহায়তার জন্য দীর্ঘক্ষণ টহল দিতে সক্ষম রোবটিক সারফেস ভেসেল, ছোট রোবটিক ইন্টারসেপটার নৌকা, খাড়াভাবে উড়তে ও অবতরণ করতে পারে এমন রোবটিক এয়ার ভেহিকল ব্যবহৃত হবে।

সাউদার্ন স্পিয়ার বিষয়ে জানতে পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো সাড়া দেয়নি। হোয়াইট হাউসও এ ব্রিফিং নিয়ে কোনো মন্তব্য করেনি।

তবে, ট্রাম্প কোনো পদক্ষেপ না নেয়ার সম্ভাবনাও রয়েছে। ভেনেজুয়েলার স্থল লক্ষ্যবস্তুতে হামলা সমর্থন করবে এমন কোনো আইনি ভিত্তি যুক্তরাষ্ট্রের হাতে নেই। এছাড়া, ট্রাম্প সম্প্রতি সিবিএস নিউজের ৬০ মিনিটস-এ বলেছেন, তিনি ভেনেজুয়েলায় হামলার কথা ভাবছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *