‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় কাউকে গ্রেফতার করা মানায় না: কাদের সিদ্দিকী
নভেম্বর ১৪, ২০২৫
৩ উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অপসারণ দাবি
নভেম্বর ১৪, ২০২৫
‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় কাউকে গ্রেফতার করা মানায় না: কাদের সিদ্দিকী
নভেম্বর ১৪, ২০২৫
৩ উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অপসারণ দাবি
নভেম্বর ১৪, ২০২৫

আবার নির্বাচন করতে পারব ভাবি নাই: লুৎফুজ্জামান বাবর

আবার কখনও নির্বাচন করতে পারব ভাবি নাই বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিএনপির মনোনয়নপত্র ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় ফেরার পথে নেত্রকোনা সদরের চল্লিশায় নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখনও ভাবিনি। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি।

তিনি আরও বলেন, মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ এলাকায় ফিরছি। এজন্য নেত্রকোনাবাসীর কাছেও শুকরিয়া আদায় করি। কারণ নেত্রকোনার মানুষ আমার জন্য দোয়া করেছে। আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ আসনের মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরির ভাটি বাংলার মানুষ আমার জন্য রোজা রেখেছে, দোয়া করেছে, নামাজ পড়েছে। তাদের এই ঋণ আমি কখনোই ভুলতে পারব না।

আগামীতেও হাওর পাড়ের মানুষ আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চায়- এমন প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, পূর্বে আল্লার ইচ্ছা আর আমার নেত্রী ও নেতার কারণেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতে কি হবে তাও মহান আল্লাহতালা আর আমার নেত্রী ও নেতাই নির্ধারণ করবেন। এই ব্যাপারে আমার কোনও বক্তব্য নেই।

জুলাই সনদপত্র নিয়ে তিনি বলেন, জুলাই সনদের ব্যাপারে আমাদের মহাসচিব ইতিমধ্যে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দল থেকে তাকে সাধুবাদ জানানো হয়েছে। সেটাই আমার বক্তব্য এবং আমিও তাকে সাধুবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *