জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন বিষয়ে জাতির উদ্দেশে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ
নভেম্বর ১৩, ২০২৫
মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর
নভেম্বর ১৩, ২০২৫
জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন বিষয়ে জাতির উদ্দেশে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ
নভেম্বর ১৩, ২০২৫
মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর
নভেম্বর ১৩, ২০২৫

এআই দিয়ে ছবি তৈরি করে লকডাউন করছে আওয়ামী লীগ: এ্যানি

আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই, এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরে জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সদর উপজেলার চরশাহী ইউনিয়নে কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
এ্যানি বলেন, কিছু নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল ছেলেদের দিয়ে টাকার বিনিময়ে প্রধান সড়কে গুপ্তভাবে ভোররাতে একটি ঝটিকা মিছিল করে, বাসে আগুন দিয়ে ছবি তুলে তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা বলেছিলেন, যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে ফেলে দেবেন। এখন তো তিনি নেই, পালিয়ে যাবার আগে তার আত্মীয়-স্বজন সবাইকে বিদেশ পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন, শেখ হাসিনা পালায় না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। কিন্তু এ জেনারেশন পালায়নি। এরাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

স্বাধীনতার পর আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়ন করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, হাসিনার আমলে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে হামলা হয়েছে, মামলা হয়েছে। অনেক পরিবার গুম-খুনের শিকার হয়েছে।

নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল হাশেম ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *