সংবিধানে গণভোটের বিধান নেই, এর জন্য নির্বাচিত সরকার ও সংসদ লাগবে: জয়নুল আবেদীন
নভেম্বর ১০, ২০২৫
শহীদ জিয়া দেশকে গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছেন: ইকবাল হাসান
নভেম্বর ১০, ২০২৫
সংবিধানে গণভোটের বিধান নেই, এর জন্য নির্বাচিত সরকার ও সংসদ লাগবে: জয়নুল আবেদীন
নভেম্বর ১০, ২০২৫
শহীদ জিয়া দেশকে গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছেন: ইকবাল হাসান
নভেম্বর ১০, ২০২৫

মানবিক বাংলাদেশের নেতৃত্বে থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, এবার জনগণ ইনসাফ ও ন্যায়ের পক্ষে রায় দেবে। আগামি দিনে সত্য ও সৎ মানুষরাই সরকার গঠন করবে। মানবিক বাংলাদেশের রাষ্ট্রনায়কের নেতৃত্ব দেবেন ডা. শফিকুর রহমান।

রোববার (৯ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চৌরাস্তা বাজারে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।গণসংযোগকালে বাজারের ব্যবসায়ী, নারী-পুরুষ ও পথচারীসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দাড়িপাল্লা প্রতীকে ভোট চান লক্ষ্মীপুর-২ (সদর) আসনের জামায়াত প্রার্থী রেজাউল করিম। এ সময় লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *