কিছু দল নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চায়: মেজর হাফিজ
নভেম্বর ৯, ২০২৫
মধ্যরাতের আদেশে বগুড়ার নতুন ডিসি মো. তৌফিকুর রহমান
নভেম্বর ৯, ২০২৫
কিছু দল নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চায়: মেজর হাফিজ
নভেম্বর ৯, ২০২৫
মধ্যরাতের আদেশে বগুড়ার নতুন ডিসি মো. তৌফিকুর রহমান
নভেম্বর ৯, ২০২৫

ভারতে বসে আ’লীগের ১৩ নভেম্বরে লকডাউন পাগলের প্রলাপ, শক্তি থাকলে ভারতে পালাতে হতো না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন কমিশনকে ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। তিনি বলেন, ‘ভারতে বসে আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি দেওয়া পাগলের প্রলাপ, শক্তি থাকলে তাদের ভারতে পালাতে হতো না।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) ছাত্রদলের আয়োজনে রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ কখনও গণতন্ত্রের পুনর্বাসন চায় না। তারা শুরু থেকে শেষ পর্যন্ত গণতন্ত্র রক্ষার জন্য কোনো কাজ করেনি। দেশে বিলুপ্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে মুক্তির সূচনা হয়েছিল এই ৭ নভেম্বরই।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি সবসময় মিথ্যার রাজনীতি। ভারতে বসে আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি দেয়া পাগলের প্রলাপ। শক্তি থাকলে তাদের ভারতে পালাতে হতো না।

বিএনপির এই নেতা বলেন, গণভোটের মধ্যদিয়ে সংবিধান পরিবর্তন হয়ে যাবে না। তবে মানুষের চাওয়া রক্ষায় সায় দিয়েছে বিএনপি। ঘি দিয়ে তৈলাক্ত বক্তব্য সমীচীন নয় রাজনৈতিক দলের নেতাদের।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আপনারা খেতে না পারলে, বারা ভাতে ছাই দিবেন তা মেনে নেবে না জনগণ। জামায়াতের আনুকূল্যে রায় দিয়েছে কমিশন, অথচ রেফারি হয়ে হাতে গোল দেওয়ার চেষ্টা করছে তারা।

তিনি বলেন, সরকারের সীমারেখা একটি সুষ্ঠু নির্বাচন পর্যন্ত। তাদের সঙ্গে যেকোনো আলোচনায় প্রস্তুত বিএনপি, তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির দায়িত্ব দেওয়া যাবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *