
দায়িত্বশীল ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা : সতর্ক করল পুলিশ
নভেম্বর ৬, ২০২৫
মহাকাশে ডাটা সেন্টার চালুর পরিকল্পনা গুগলের
নভেম্বর ৬, ২০২৫ক্যানবেরায় আজ বৃহস্পতিবার সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে দিয়েছে সফরকারীরা। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৬৭ রান তুলতে সমর্থ হয় সফরকারীরা। জবাবে ১১৯ রানে অলআউট অস্ট্রেলিয়া।
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদব কখনই দ্বিপাক্ষিক সিরিজ হারেননি। এবার অস্ট্রেলিয়া সফরেও তার নেতৃত্বে ভারত হারছে না, এটা আজই নিশ্চিত হলো। ক্যানবেরায় আজ বৃহস্পতিবার সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে দিয়েছে সফরকারীরা। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৬৭ রান তুলতে সমর্থ হয় সফরকারীরা। জবাবে ১১৯ রানে অলআউট অস্ট্রেলিয়া।
১৬৮ রান তাড়া করতে নেমে নয় ওভারশেষে ১ উইকেটে ৬৭ রান তুলে সঠিক পথেই ছিল অস্ট্রেলিয়া। এরপর অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তীর দুর্দান্ত ঘূর্ণি বোলিং ম্যাচে ফেরায় ভারতকে। বিশেষ করে অবিশ্বাস্য বোলিং করেন অক্ষর প্যাটেল। তিনি ২০ রান দিয়ে ২টি উইকেট নেন। শিবাম দুবেও নেন ২টি উইকেট। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ৩ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১১৯ রানে গুটিয়ে দেন।
এ জয়ে সিরিজে ২-১-এ লিড নিল ভারত। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। এরপর ভারত দুটি ও অস্ট্রেলিয়া একটি জিতেছে। এটা নিশ্চিত হয়েছে, শনিবার ব্রিসবেনে হারলেও সিরিজ ড্র করতে সমর্থ হবে ভারত।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৬৭/৮ (শুবমান গিল ৪৬, অভিষেক শর্মা ২৮; নাথান এলিস ৩/২১, অ্যাডাম জাম্পা ৩/৪৫)। অস্ট্রেলিয়া: ১৮.২ ওভারে ১১৯ (মিচেল মার্শ ৩০, ম্যাথিউ শর্ট ২৫; ওয়াশিংটন সুন্দর ৩/৩, শিবাম দুবে ২/২০, অক্ষর প্যাটেল ২/২০)। ফল: ভারত ৪৮ রানে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: অক্ষর প্যাটেল। সিরিজ: ভারত ২-১-এ এগিয়ে।


