অনশনরত তারেককে বিএনপির পক্ষ থেকে সংহতি জানালেন রিজভী
নভেম্বর ৬, ২০২৫
উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
নভেম্বর ৬, ২০২৫
অনশনরত তারেককে বিএনপির পক্ষ থেকে সংহতি জানালেন রিজভী
নভেম্বর ৬, ২০২৫
উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
নভেম্বর ৬, ২০২৫

চট্টগ্রামে গণসংযোগে হামলা বিএনপি সহজভাবে নিবে না: আমীর খসরু

নির্বাচনী প্রচার ঘিরে চট্টগ্রামে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনাটিকে বিএনপি সহজভাবে নিচ্ছে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘চট্টগ্রামে দুই সন্ত্রাসী দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিএনপি বিষয়টাকে সহজভাবে নিচ্ছে না। যারা নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা এই বিভেদের সুযোগ নিচ্ছে। সরকারের দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা এবং নিয়ন্ত্রণে আনা।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসি’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় আমীর খসরু এসব কথা বলেন। তিনি সরকারকে সতর্ক করেন যেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টাকারীরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারে।

আমীর খসরু বলেন, সংস্কারের জন্য যারা কথা বলছেন তাদের জানা উচিত, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বেগম জিয়া সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। তারেক রহমান বিএনপির পক্ষ থেকে ২৭ দফা, পরে ৩১ দফা প্রস্তাব দেন। এর লক্ষ্য ছিল দেশের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেওয়া এবং জাতীয় সরকারের মাধ্যমে তা বাস্তবায়ন করা।

বিএনপির এ নেতা দেশের বিদেশনীতি চারটি মূল ভিত্তিতে গড়ে তোলার কথা উল্লেখ করেন- পারস্পরিক সম্মান, স্বার্থ সংশ্লিষ্টতা, ভূরাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে এবং প্রথম দিন থেকেই কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, তারেক রহমান গণতন্ত্রের বাতিঘর, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তকের সন্তান। খালেদা জিয়ার মতোই তিনি স্বৈরাচারকে বিতাড়িত করার সংগ্রাম চালিয়েছেন। অন্য দল যখন সংস্কারের উদ্যোগ নিতে সাহস পাচ্ছে না, বিএনপি তখন ৩১ দফা প্রস্তাব দিয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলে এলাহি। উপস্থিত ছিলেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম আনোয়ার উল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম কামরুল আহসান ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য দিল রওশন জিন্নাত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *