
সমঝোতার জন্য দলগুলোকে এক সপ্তাহের আল্টিমেটাম দিল সরকার
নভেম্বর ৪, ২০২৫
ইশরাক একজন সৎ, সাহসী, জ্ঞানী ও মর্যাদাবান মানুষ: বাগদত্তা নুসরাত
নভেম্বর ৪, ২০২৫আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এছাড়া এই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক স্পিনার ও বর্তমানে বিসিবি পরিচালক আবদুর রাজ্জাক, যিনি নারী উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
আশরাফুল জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। চলতি মৌসুমে প্রথমবারের মতো বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন।
আসন্ন বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সিলেটে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। এরপর টি-টোয়েন্টি সিরিজ, যার প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।
এদিকে আজ বিসিবির সভায় প্রথমবারের মতো যোগ দেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক রুবাবা দৌলা। তাকে এনএসসি মনোনীত পরিচালক করে আজ আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেয়া হয়েছে। রুবাবা দৌলার অন্তর্ভুক্তিতে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেয়েছে।
গতকালের সভায় জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েদের মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করা হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন তারা। ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পেতেন মাসে ৭০ হাজার টাকা, এখন পাবেন ৯৫ হাজার টাকা। ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ৬০ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ৮০ হাজার টাকা।


