সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই, দেশে ফিরে জামায়াত আমির
নভেম্বর ৪, ২০২৫
প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকায় চায় জামায়াত
নভেম্বর ৪, ২০২৫
সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই, দেশে ফিরে জামায়াত আমির
নভেম্বর ৪, ২০২৫
প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকায় চায় জামায়াত
নভেম্বর ৪, ২০২৫

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, জামায়াতের নিন্দা

জুলাই যোদ্ধা এবং এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামালা দায়ের করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, একটি রাজনৈতিক দলের নেতা জুলাই যোদ্ধা ও এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার কারণে জুলাই যোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারীরকে জাতি শ্রদ্ধা ও সম্মান জানায়। তার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় আমরা উদ্বিগ্ন।

বিবৃতিতে তিনি বলেন, যারা বিরোচিত ভূমিকা পালন করে দেশকে স্বৈরশাসনের কবল থেকে উদ্ধার করেছেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *