নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে বাঁচবে ৩ হাজার কোটি টাকা
অক্টোবর ৩১, ২০২৫
মডেল নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন প্রত্যাশা তরুণদের মধ্যে
অক্টোবর ৩১, ২০২৫
নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে বাঁচবে ৩ হাজার কোটি টাকা
অক্টোবর ৩১, ২০২৫
মডেল নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন প্রত্যাশা তরুণদের মধ্যে
অক্টোবর ৩১, ২০২৫

কেমোথেরাপি শেষে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল

বর্তমানে তিনি অবস্থান করছেন লন্ডনে তার একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায়। কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম জানান, আলহামদুলিল্লাহ, আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাকে। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষ হয়েছে, এখন চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, এরই মধ্যে তার প্রথম ধাপের কেমোথেরাপি সম্পন্ন হয়েছে এবং এখন শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে লন্ডনে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় অবস্থান করছেন তিনি।
কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম জানান, আলহামদুলিল্লাহ, আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাকে। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষ হয়েছে, এখন চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।
তিনি আরো জানান, ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে ইলিয়াস কাঞ্চনকে লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে ভর্তি করা হয়। পরবর্তীতে ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।
চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *