জলবায়ু সম্মেলনের আগে রিওতে রক্তক্ষয়ী পুলিশি অভিযান, নিহত অন্তত ৬৪
অক্টোবর ২৯, ২০২৫
নিজের ন্যায্য সুযোগ ফিরে পেতে বিসিবির কাছে বিচার চেয়ে সোহাগ গাজীর চিঠি
অক্টোবর ২৯, ২০২৫
জলবায়ু সম্মেলনের আগে রিওতে রক্তক্ষয়ী পুলিশি অভিযান, নিহত অন্তত ৬৪
অক্টোবর ২৯, ২০২৫
নিজের ন্যায্য সুযোগ ফিরে পেতে বিসিবির কাছে বিচার চেয়ে সোহাগ গাজীর চিঠি
অক্টোবর ২৯, ২০২৫

ইবতেদায়ি শিক্ষকদের সচিবালয়ে ঢোকার চেষ্টা, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি নিয়ে শিক্ষকেরা সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সরিয়ে দেওয়া হয়েছে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অবস্থান নিয়ে বেলা দেড়টার পরে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করেন তাঁরা। বেলা ২টার দিকে সচিবালয়ের গেটের প্রবেশমুখে ঢোকার চেষ্টা করেন শিক্ষকেরা। প্রায় ৩০ মিনিট ধাক্কাধাক্কির পর পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হন।
লালমনিরহাট হাতীবান্ধা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক মো. আব্দুস সালাম আজাদ বলেন, ‘শান্তিপূর্ণ মিছিল নিয়ে সচিবালয়ে যাচ্ছিলাম। আমরা সেখানে যাব এবং আমাদের দাবি নিয়ে কথা বলব; কিন্তু পুলিশ বাধা দিয়েছে। আমাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, এটা দুঃখজনক। আমাদের কানে-মুখে জলকামান নিক্ষেপ করেছে। এটা কেমন দেশ যে শিক্ষকদের ওপর হামলা করা হয়! মৃত্যু হলেও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
জয়পুরহাট থেকে আসা শিক্ষক আব্দুল খালেক বলেন, ‘আমরা জাতীয়করণ চাই। সরকার দিতে চাইলেও তারা আটকে রাখে। অথচ সরকার ঘোষণা দিয়েছিল, আমাদের দাবি মেনে নেবে। কিন্তু সরকার টালবাহানা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *